ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে য়ৌথবাহিনী অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • 170

চাঁদপুরে অভিযান পরিচালনা করে ৫ মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী

চাঁদপুরে য়ৌথবাহিনী অভিযানে ৫ মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

জানা গেছে, বুধবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার বহরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজলার বহরিয়া থেকে তালিকাভুক্ত মাদক কারবারি শাহজাহান গাজী (৫৫), জয়েল গাজী (২৯) ও পারভেজ গাজী (২৪) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও কচুয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার কড়াই এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি মো. সোহেল মিয়া (২৮) ও পরশ চন্দ্র দাস (৩৪) কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার ব্যক্তিদের সদর এবং কচুয়া থানায় পাঠানো হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

চাঁদপুরে য়ৌথবাহিনী অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫