ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেবিল হান্ট: চাঁদপুরে ছাত্রলীগ নেতা কাকন গাজী গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • 220

 বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সরাসরি হামলায় জড়িত এবং একাধিক মামলার আসামী চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ওয়্যারলেস বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কাকন গাজী শহরের ১৩ নম্বর ওয়ার্ড লোষঘর পাকা মসজিদ এলাকার গাজী বাড়ীর মৃত মিজানুর রহমান গাজীর ছেলে। কাকন কারাগারে থাকা সাবেক মন্ত্রী ডাঃ দীপু মনির অনুসারি। বিভিন্ন আনুষ্ঠানিকতায় তার বাসায় যাতায়াত ছিলো দীপু মনির।

মন্ত্রীর প্রভাব খাটিয়ে সে স্থানীয় নানা অপরাধে নেতৃত্ব দেন এবং তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়া বাসিন্দারা জানিয়েছেন।

কাকনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, তার বিরুদ্ধে গত ৫ আগস্টে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ আছে এবং একাধিক মামলায় সে আসামী। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

ক্ষুদে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে উজ্জীবিত করলেন ইঞ্জি. মমিনুল হক এমপি

ডেবিল হান্ট: চাঁদপুরে ছাত্রলীগ নেতা কাকন গাজী গ্রেপ্তার

আপডেট : ১১:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫