ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • 170

ছবি-ত্রিনদী

কচুয়ার কাদলা ইউনিয়নের কাদলা-দরবেশগঞ্জ সড়কের পাশের খাল থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে এ লাশ উদ্ধার করা হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ঘটনাস্থন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন দেওয়ান। তিনি জানান, স্থানীয়রা রাস্তা দিয়ে চলাচলের সময় গন্ধ পেয়ে থানায় খবর দেয়। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

কচুয়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪