ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে তিন বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারের উত্তর পাশে জমজমিয়া খালের দুই পাড়ে উন্মুক্ত স্থানে বালু ও ইট ব্যবসার কারণে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে ৩ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুলাই) দুপুরে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিলয় রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান।

তিনি বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা না মানায় জমজমিয়া খালের উত্তর পাড়ের ব্যবসায়ী রোকন মিয়াজি, শেখ ফজলুল করিম সেলিম ও মেজবাহ উদ্দিনকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মতলব দক্ষিণ থানার একটি চৌকস পুলিশ দল সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজকে প্রাথমিকভাবে তাদেরকে সতর্কতা অবলম্বন ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় জরিমানা করা হয়েছে। জমজমিয়া খাল দখল করে ব্যবসা পরিচালনার বিষয়ে কাগজপত্রসহ এসে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলব দক্ষিণে তিন বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট : ০৭:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪