ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোটাবিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই, এটা আদালতের বিষয় : প্রধানমন্ত্রী

চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা আদালতের বিচারাধীন বিষয়। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই।

রবিবার সকালে গণভবনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা বাতিল করার আন্দোলন করছে। যারা এর আগে আন্দোলন করেছিল, তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাস করত, এখন কত করছে। এটা সাবজুডিস ম্যাটার, আদালতে বিচারাধীন। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে। এ আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

তিনি বলেন, যুব মহিলা লীগ সব সময় আন্দোলন-সংগ্রামে ছিল। বিএনপি-জামায়াত যুব মহিলা লীগের নেতাকর্মীদের অকথ্য নির্যাতন করেছে।

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছে। অন্যদিকে ভোট চুরির অপরাধে দুবার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া।

ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

কোটাবিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই, এটা আদালতের বিষয় : প্রধানমন্ত্রী

আপডেট : ০৪:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪