ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ যাত্রী নিয়ে বাস গভীর খাদে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • 146

ছবি-ত্রিনদী

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেছে। এতে ১০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজানগর ইউপি চেয়ারম্যান সামশুল আলম তালুকদার বলেন, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা একটি বাস ৪০ জন যাত্রী নিয়ে রাঙামাটির দিকে যাচ্ছিল। পথে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় কামাল উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় অনেকের জরুরি মালামাল, কাগজপত্র অনেক জিনিস হারিয়ে গিয়েছিল। এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে অনেকের টাকা-পয়সা, মোবাইল ও জরুরি কাগজপত্র বুঝিয়ে দিয়েছি।

ট্যাগস :
জনপ্রিয়

৫০০ টাকা বন্ডে: জামিন পেলেন পরিমনী

৪০ যাত্রী নিয়ে বাস গভীর খাদে

আপডেট : ০৫:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪