ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী’সহ ৮ জনের মনোনয়নপত্র দাখিল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • 128

ছবি-ত্রিনদী

আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিন রোববার বিকেল ৫টা পর্যন্ত ৩ জন চেয়ারম্যান, ২ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. হেলাল উদ্দিন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মজুমদার।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ভাইস চেয়ারম্যান) গোলাম ফারুক মুরাদ ও মো. কামরুজ্জামান সুমন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার ও রুবি বেগম।

তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাই হবে আগামি ২৩ এপ্রিল, আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল এবং ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

হাজীগঞ্জ উপজেলায় ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮৪১ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৬৪৬ জন।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী’সহ ৮ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ১১:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪