ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদ-উল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • 149

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

মুসলমানদের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর পালিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। ইতিমধ্যে ঈদের আনন্দ উপভোগ করতে বাংলাদেশী মুসলিম উম্মাহ যার যার সাধ্য অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আর ঈদকে সামনে রেখে চারদিকে উৎসবের আমেজ এবং সবার মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

প্রতি বছরের ন্যায় এ বছরও জেলার অন্যতম বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত হবে সকাল ৭ টায়। যার ইমামতি করবেন, মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ আব্দুর রউফ।

দ্বিতীয় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন, মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মো. আনাছ এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়। যার ইমামতি করবেন, সহকারী ইমাম মুফতি মো. এমদাদ উল্যাহ্।

বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মেধাবী ছাত্র, ইউনিভার্সিটি অব লন্ডনের ল’ গ্রাজুয়ট এবং বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রিন্স শাকিল আহমেদ।

মোতাওয়াল্লি বলেন, পবিত্র ঈদ-উল ফিতরের ৩টি জামায়াতকে সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানান।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদ-উল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে

আপডেট : ০৩:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪