ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেল ৬০ জন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • 116

এসএসসি ও এইচএসসিতে জিপিএ ফাইভসহ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাঁদপুর জেলায় এ বছর বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৬০জন। অপেক্ষমান তালিকায় আছেন ৭জন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিনগত রাতে শহরের বাবুরহাট পুলিশ লাইন্স মাল্টিপারপাস সেডে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারি-২০২৪ এর চুড়ান্তভাবে উত্তীর্ণ ৬০ জন ও অপেক্ষমাণ ৭ জনসহ সর্বমোট ৬৭ জন প্রার্থীর নাম ঘোষনা করেন নিয়োগ বোর্ড প্রধান ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

ফলাফল ঘোষণার পূর্ব মুহূর্তে সমবেত নিয়োগ প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এর আলোকে উন্নত দেশের পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের আইকন ও অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনা মোতাবেক গতবারের ন্যায় এবারও শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন আমরা চাঁদপুর জেলাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার। আমরা আমাদের কথা রেখেছি। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান শ্লোগানে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহ্বান জানান। এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

কনস্টেবল পদে প্রাথমিকভাবে ২হাজার ৩শ’ ৩১ জন অনলাইনে আবেদন করেন। এর মধ্যে  PET ( Physical Examination Test) এ উত্তীর্ণ হয়ে ৫৯৪ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, লিখিত পরীক্ষায় ৯৮ জন উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশগ্রহণ করেন। ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

চাঁদপুরে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেল ৬০ জন

আপডেট : ০৫:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪