ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মাইক্রো-অটোরিকশা সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • 134

ছবি-ত্রিনদী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধ এলাকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৪৫) নামে সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী।

শনিবার (২৩ মার্চ) দুপুরে বেড়িবাঁধের সিপাইকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মৃত সহিদ উল্লাহ প্রধানের ছেলে।

এই ঘটনায় অপর আহত যাত্রীরা হলেন একই উপজেলার মফিজুল ইসলাম (৩০) ও মো. আলী আকবর (৫৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

নিহতের স্ত্রী শেফালি আক্তার বলেন, আমার স্বামী (নুরুল ইসলাম) সৌদি প্রবাসী। সে ১ মাস পূর্বে তিনি দেশে এসেছেন। আজ চাঁদপুর যাওয়ার পথে ঠেটালিয়া সিপাইকান্দি বেড়িবাঁধ নামক স্থানে সিএনজির সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার স্বামী মারা যান।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুর্ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও বাকী ২জন যাত্রী আহত হয়েছে। দুঘর্টনা কবলিত মাইক্রো বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

চাঁদপুরে মাইক্রো-অটোরিকশা সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

আপডেট : ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪