ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিল’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • 142

অনলাইন নিউজ ডেস্ক :

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৪ ডিসেম্বর ২০২৩ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ নোয়াখালী জেলার সোনাইমুরি থানার মোটুবী গ্রামের আনোয়ার উল্লাহ@আম্বর আলী এর ছেলে মাহমুুদুল হাসান রিয়াজ (২৪)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে নোয়াখালী, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

৪০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিল’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৬:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩