ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিতে নিহত বাংলাদেশি যুবক রজনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • 139

অনলাইন নিউজ ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক রোজিবুল ইসলাম ওরফে রজনের (৩০) লাশ ফেরত দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ভোরে রোকনপুর সীমান্তের শূন্যরেখায় লাশ পৌঁছে দেয় বিএসএফ সদস্যরা।

লাশ ফেরতের বিষয়টি নিশ্চিত করে রোকনপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির সুবেদার আবদুল জাব্বার বলেন, লাশ গ্রহণ করার সময় গোমস্তাপুর থানা-পুলিশ উপস্থিত ছিল। শূন্যরেখা থেকে লাশ রোকনপুর সীমান্ত ফাঁড়িতে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সীমান্তের ওপারে ভারতীয় অংশে গত শনিবার রাতে বিএসএফের গুলিতে নিহত হন রোজিবুল। গতকাল সোমবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ভারতীয় পুলিশ ময়নাতদন্তের পর লাশ ফেরত দিয়েছে। শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন ছিল।

রাধানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান বলেন, রোকনপুরের বাসিন্দা রোজিবুল গরু চোরাচালান করতে রাখাল হিসেবে ভারতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

গুলিতে নিহত বাংলাদেশি যুবক রজনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ০৬:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩