ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • 161

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি-ত্রিনদী।

চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল ও মালবাহী ট্রলি গাড়ির মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) রাত ৮টায় খাগুরিয়া হানিফার বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাগুরিয়ার আব্দুল রশিদ মিয়াজীর ছেলে বাইক আরোহী শান্ত মিয়াজী (২৫), সেলিম বকাউলের ছেলে বাইক আরোহী মো. রাশেদ (২৪) এবং ট্রলি গাড়ির হেলপার চান্দ্রাকান্দির আবিদ আলীর ছেলে সেলিম মিয়া (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিগাড়িটি কালীপুর থেকে খাগুরিয়া যাচ্ছিলো এবং মোটরসাইকেলটি বেলতলি হতে কালীপুর অতিক্রমকালে হাপানিয়া ভূঁইয়া বাড়ির সম্মুখের বেরিবাঁধের সড়কে সংঘর্ষ হয়।

নিহতের তথ্য নিশ্চিত করে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার হাসিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহত অবস্থায় বাইকে থাকা তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

আপডেট : ১০:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২