ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • 73

ছবি-ত্রিনদী

ফরিদগঞ্জ উপজেলার আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আষ্টা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির পাটওয়ারী, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য মো. মফিজুল ইসলাম চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আবুল কালাম আজাদ বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষায়ও শিক্ষিত করতে হবে।

তিনি বলেন, আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানসম্মত করতে নবগঠিত এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। বিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কাজে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, নবগঠিত এডহক কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬