ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় মসজিদের ইমাম আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 382

লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জাহিদুল ইসলাম (৩৬) নামের মসজিদের এক ইমামকে আটক করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় রায়পুর পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড মীরগঞ্জ সড়কের ফারুকিয়া মাদ্রাসার সামনে মাসুদ ভিলা থেকে তাদের আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারের পাশে রাড়ী বাড়ির নুরউদ্দিন ও খাদিজা বেগমের ছেলে এবং ফারুকিয়া জামে মসজিদের ইমাম। ওই নারী দুই সন্তান জননী।

স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম প্রবাসীর স্ত্রীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদ কমিটি ও এলাকাবাসী ইমামকে সতর্ক করেন। মঙ্গলবার জোহরের নামাজের পর দুপুর ৩টায় প্রবাসী স্ত্রীর ঘরে গেলে ওতপেতে থাকা স্থানীয় যুবকরা তাদের আটক করে সাংবাদিক ও পুলিশে খবর দেন।

পরে বিষয়টি ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুর ৩টায় রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়ার নির্দেশে এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।

ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হওয়ার পর জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় মসজিদের ইমাম আটক

আপডেট : ১০:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬