ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক ও পরিচ্ছন্ন হাজীগঞ্জ গড়তে প্রেস ক্লাবের সমন্বয় কমিটির সঙ্গে এমপি মমিনুল হকের মতবিনিময়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • 186

একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য হাজীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে হাজীগঞ্জ প্রেস ক্লাবের সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় হাজীগঞ্জের নাগরিক সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল উদ্ধার ও পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি বলেন, “হাজীগঞ্জকে একটি আধুনিক, সুস্থ ও বাসযোগ্য মডেল শহর হিসেবে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, যানজট নিরসন, ভূমিদস্যুদের দখলে থাকা ভরাট খাল উদ্ধার এবং পরিবেশগত সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”
তিনি আরও বলেন, প্রেস ক্লাবের সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সঠিক পরামর্শ ও জনসচেতনতা তৈরির মাধ্যমে পরিচ্ছন্ন ও পরিকল্পিত হাজীগঞ্জ গড়ার কার্যক্রমকে আরও বেগবান করতে পারেন।
এ সময় হাজীগঞ্জ প্রেস ক্লাবের সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। তারা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাবনা দেন।
নেতৃবৃন্দ হাজীগঞ্জের যেকোনো ইতিবাচক, জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক উদ্যোগে প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় হাজীগঞ্জ প্রেস ক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, সমন্বয় কমিটির সদস্যসচিব অধ্যাপক এস এম চিশতী, সদস্য গাজী সালাউদ্দীন ও কাজী হারুন উপস্থিত ছিলেন।
পরে অত্যন্ত আন্তরিক, প্রীতিপূর্ণ ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

আধুনিক ও পরিচ্ছন্ন হাজীগঞ্জ গড়তে প্রেস ক্লাবের সমন্বয় কমিটির সঙ্গে এমপি মমিনুল হকের মতবিনিময়

আপডেট : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬