ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • 174

ছবি-ত্রিনদী

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শিক্ষককে ধরে দুমকি থানায় সোপর্দ করেন। অভিযুক্ত ইব্রাহিম উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষক।

অভিযোগ রয়েছে, আজ সকালে ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন শিক্ষক ইব্রাহীম। পরে ঘটনাটি কাউকে না জানাতে এবং গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। শিশুটি বাড়িতে ফিরে তার অভিভাবকদের পুরো ঘটনা খুলে বলে। এরপর স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা বলাৎকারের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক ইব্রাহীম। তার দাবি, তিনি একটি ষড়যন্ত্রের শিকার এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

আপডেট : ০৮:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬