ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় নাশকতার মামলায় ৪ বিএনপি নেতা গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • 133

ছবি-ত্রিনদী

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কচুয়ায় নাশকতার মামলায় ৪ বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রাস্তার উপর একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনার দায়ে তাদেরকে গ্ৰেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান (৫৬), উপজেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান (২৬), বিতারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান (৫০), খলাগাঁও গ্রামের বিএনপি নেতা মনির হোসেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, শনিবার সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কচুয়ায় নাশকতার ঘটনার চেষ্টার দায়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হযেছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কচুয়ায় নাশকতার মামলায় ৪ বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ০৬:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩