ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: সুজিত রায় নন্দী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • 135

ছবি-ত্রিনদী

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলে, বাংলাদেশ ভালো থাকবে। তিনি সকল ক্ষেত্রে সকলের জন্যে ভাবেন এবং তার জন্যে কাজ করেন। নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী যা করেছেন পৃথিবীর কোন রাষ্ট্ররপ্রধান তা করেননি। যা এক বিরল ঘটনা।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে শতাধিক অহায়দের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শারদীয় উৎসব বাংলার ঐতিহ্য। শারদীয় উৎসব সার্বজনীন, এ উৎসব সকলের জন্য। দেবী দূর্গার আর্বিভাবছিল দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য। যারা শুভ কাজকে বাধা দিয়ে অশুভ কাজ করে তাদেরকে প্রতিহত করতে হবে।

সুজিত নন্দী বলেন, অসাম্প্রদায়িক গণতান্তিক প্রতিষ্ঠার জন্যে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিলো এবং দেশকে স্বাধীন করেছিলো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রের যে শুভ যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।

রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মনন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ প্রমূখ।

এসময় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, পূজা উদযাপন পরিষদ ও রামকৃষ্ণ মিশন আশ্রমের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ

শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: সুজিত রায় নন্দী

আপডেট : ০৯:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩