জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে দোকানটি বন্ধ করে নিজ বাড়িতে চলে যান মানিক হোসেন। সকালে তিনি ফিরে এসে দেখেন, তাঁর দোকানটি পুড়ে ধ্বংসস্তুফে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সট-সার্কিটের আগুনে রাতের কোন এক সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে দোকান ঘরটিসহ দোকানে থাকা মুদি, কনফেকশনারী, টিভি, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র’সহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে তাঁর ৫ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
তিনি জানান, ক্ষুদ্র এই ব্যবসার মাধ্যমে পরিবারের সদস্যদের নিয়ে জীবিকা নির্বাহ করেন মানিক হোসেন। মঙ্গলবার রাতে তার দোকানটি পুড়ে সে নিঃস্ব হয়ে পড়ে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুড়ে যাওয়া দোকান ও মালামালের ছবি তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়েছি।
























