ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন

চাঁদপুরের শাহরাস্তিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি আলহাজ্ব আল্লামা অধ্যক্ষ রফিকুল ইসলাম আল কাদরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হক।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি হিংসা-বিদ্বেষ পরিহার করে শান্তি, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মী এবং বিভিন্ন দরবার শরীফের ভক্ত-মুরিদসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন

আপডেট : ০৮:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬