ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা

চাঁদপুরের শাহরাস্তিতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে শাহরাস্তির হাজী মহিন উদ্দিন টাওয়ারে পুবালী ব্যাংকের শাহরাস্তি উপশাখার সার্বিক ব্যবস্থাপনায় এ ক্যাশলেস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসির কুমিল্লা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মোঃ মাইনুল ইসলাম। পুবালী ব্যাংকের হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মাসরুর হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ধুর্জটি প্রসাদ ভট্টাচার্য এবং আলতাফ অটো ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আকতার হোসেন পাটোয়ারী।

শাহরাস্তি উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, পৌর যুবদলের সদস্য সচিব আলী আজগর মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন পুবালী ব্যাংক শাহরাস্তি উপশাখার কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, মোঃ নুরে আলম ও মোঃ সোহরাব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাইনুল ইসলাম ক্যাশলেস লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের গুরুত্ব দিন দিন বাড়ছে। নিরাপদ, সহজ ও দ্রুত লেনদেন নিশ্চিত করতে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হতে হবে।

সভায় স্থানীয় ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের মধ্যে ক্যাশলেস লেনদেনের প্রচার ও প্রসারে ডিজিটাল কিউআর কোড (QR Code) ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় শাহরাস্তির বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের অনুকূলে কিউআর কোড প্রদানের কার্যক্রম নিশ্চিত করা হয়।

কিউআর কোড সুবিধাপ্রাপ্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো—মেসার্স বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোর, শাইফুল হার্ডওয়্যার, মেসার্স নিউ মিষ্টি মুখ, আলিফ এন্টারপ্রাইজ, মেসার্স রাব্বি ট্রেডার্স, মেহেদী স্টোর, আল আমিন এগ্রো ফার্ম, মেসার্স মাতা পিতা জেনারেল স্টোর, মেসার্স হারুন স্টোর, মেসার্স পাল শিল্পালয়, বণিক স্টোর, ভাই ভাই ফল ভান্ডার, মেসার্স উত্তম পানের আড়ত, মেসার্স রুবাইয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং, গাজী এন্টারপ্রাইজ, শাহরাস্তি ফোম হাউস, জনপ্রিয় স্টোর, কাজল শিল্পালয়, মেসার্স শাহরাস্তি এন্টারপ্রাইজ, মা ফরেন ফার্নিচার হাউস, মেসার্স আফসানা মেডিকেল হল, মেসার্স বন্ধন কমিউনিকেশনস, রোজ ভ্যালি ইলেকট্রনিক, মেসার্স মিম এন্টারপ্রাইজ, রিভার ভিউ কফি ও রেস্টুরেন্ট, নির্ঝর ফুড পার্ক ও কমিউনিটি সেন্টার, মেসার্স পপুলার হাসপাতাল ফার্মেসি, গ্রিন হোমস ও ইলেকট্রনিক্স, স্মার্ট ইলেকট্রনিক্স ও সোলার হাউস, ইনফিনিটি অরেঞ্জ ফ্যাশন মল, শাহরাস্তি ডিজিটাল সাইন এবং সীমান্ত এন্টারপ্রাইজ।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। কিউআর কোডের মাধ্যমে লেনদেনের ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।

পরে উপস্থিত ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেন বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তিতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা

আপডেট : ১০:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬