ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • 205

চাঁদপুরের শাহরাস্তিতে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকার শাহ আলম মেম্বারের বাড়ির পূর্ব পাশে ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনাপুর (দিঘীর পাড়) এলাকার সোহেল মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২০), সোনাপুর (মসজিদ বাড়ি) এলাকার আনোয়ার হোসেনের ছেলে সামীম (৩০) এবং সোনাপুর (চৌকিদার বাড়ি) এলাকার বিল্লাল হোসেনের ছেলে পারভেজ হোসেন শুভ (২০)।
পুলিশ জানায়, থানার একটি চৌকস দল অভিযানকালে তাদের মোবাইল ফোনে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলতে দেখতে পায়। পরে তাদের আটক করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহায়তায় এসআই (নিঃ) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় ১৭ আগস্ট ২০২৬ তারিখে এফআইআর নং-২১ এবং জিআর নং-২৬৪ মূলে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা করা হয়েছে।
পরে গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তিতে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

আপডেট : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬