ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ২০৮জন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 211
চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৫৩০ জন অংশগ্রহণ করে পাশ করেছে ২৯৩৯ জন ও অকৃতকার্য হয়েছে ১৫৯১ জন শিক্ষার্থী । এরমধ্যে এসএসসিতে ১৫৩, দাখিলে ৩৪ ও ভোকেশনাল ২১ জন’সহ ২০৮ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে সকল শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে হাজীগঞ্জ থেকে ৩৩টি হাইস্কুল, ২৩টি মাদ্রাসা ও ৬টি প্রতিষ্ঠান থেকে সাড়ে চার হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
চলতি শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় ২৯০৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৮৪৮ জন, অকৃতকার্য ১০৫৯ জন ও জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন শিক্ষার্থী। পাশের হার ৬৩.৫৭%। এরমধ্যে সর্বোচ্চ জিপিএ- ৫ পেয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট ও হাজীগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়।
দাখিল পরীক্ষায় ১১৫১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৭৫৭ জন, অকৃতকার্য ৩৯৪ জন ও জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন শিক্ষার্থী। পাশের হার ৬৫.৭৭%। এরমধ্যে সর্বোচ্চ জিপিএ- ৫ পেয়েছে হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা এবং তিনটি মাদ্রাসার ফলাফল শতকরা ৪০ ভাগের নিচে।
অপরদিকে ভোকেশেনাল পরীক্ষায় ৪৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩৩৪ জন, অকৃতকার্য ১৩৮ জন ও জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন শিক্ষার্থী। পাশের হার ৭০.৭৬%। এরমধ্যে সর্বোচ্চ জিপিএ- ৫ পেয়েছে হাজীগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় এবং এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে রামচন্দ্রপুর ভুইয়া একাডেমি।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ২০৮জন

আপডেট : ০৩:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬