ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় রোগীর পাশে ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • 112

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রামে এক অসহায় ও মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’। সংগঠনের পক্ষ থেকে অসুস্থ এক যুবকের চিকিৎসার জন্য নগদ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

গত সোমবার (০৩ আগস্ট) দাদিয়াপাড়া পাটোয়ারী বাড়ির আলি হোসেনের বড় ছেলে মো: মামুন পাটোয়ারীর হাতে এই অনুদানের টাকা তুলে দেওয়া হয়। মামুন পাটোয়ারী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর পরিবার চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছে।

আর্থিক সহায়তা প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার মূল লক্ষ্য। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে কোনো অসহায় মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পাবে না।” অসুস্থ মামুন পাটোয়ারী তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এনামুল হক ও আবু ইউসুফ, সহ-সভাপতি আবু ইউসুফ সুমন, সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন গাজী, সমাজ ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-প্রচার সম্পাদক গোলাম সরোয়ার রুবেল এবং আইন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

এছাড়াও সংগঠনের সদস্য নেয়ামত উল্লাহ, আরমান, সাইফুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম এবং সাবেক ইউপি সদস্য (মেম্বার) রফিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, মানবতার কল্যাণে তাঁদের এই ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

অসহায় রোগীর পাশে ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’

আপডেট : ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬