ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে কুটুমবাড়ী ও নূর বনফুল সুইটসকে ৬০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 136

ছবি-ত্রিনদী

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুটি মিষ্টির দোকানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ জুলাই ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন, চাঁদপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে ফরক্কাবাদ বাজারের কুটুমবাড়ী সুইটস ও নূর বনফুল সুইটস-এ অস্বাস্থ্যকর ও বাসি মিষ্টি, মেয়াদোত্তীর্ণ বিস্কুট, অনুমোদনহীন ফুড কালার ও ফ্লেভার, পোড়া তেল, মেয়াদোত্তীর্ণ দই এবং জিলাপি তৈরিতে ক্ষতিকর হাইড্রোজ (হাইড্রোজ) ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

চাঁদপুরে কুটুমবাড়ী ও নূর বনফুল সুইটসকে ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১১:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬