ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কচুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের কোয়া কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন। একই দিনে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্মসূচি পালন করা হয়। কোয়াকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছরিন আক্তার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিএনপি নেতা ডাক্তার মকবুল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

অতিথিরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছের পরিচর্যার দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কচুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আপডেট : ১১:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬