ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ভিক্টোরি ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • 204

ছবি-ত্রিনদী

পবিত্র মাহে রমজানের আত্মিক আবহে চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক সংগঠন “হাজীগঞ্জ ভিক্টোরি ক্লাব”-এর উদ্যোগে এক হৃদয়ছোঁয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ আহম্মেদ প্লাজার ৪র্থ তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

ইফতারের পাশাপাশি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই “হাজীগঞ্জ ভিক্টোরি ক্লাব” ধারাবাহিকভাবে নানা মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছরের মতো এবারও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান বশরী রানা। তিনি বলেন, “প্রতিষ্ঠার পর থেকে প্রায় দুই দশক ধরে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতি বছর খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ বছরও আগামীকাল খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু আল মাসুদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় দেশের শান্তি, সমৃদ্ধি এবং অসহায় মানুষের কল্যাণ কামনায়।

এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলে মিলেই এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশ নেন।

সামাজিক কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া অঙ্গনেও “হাজীগঞ্জ ভিক্টোরি ক্লাব” উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে ক্রিকেটে তাদের রয়েছে ব্যাপক সুনাম। চলতি বছরও তারা শাহরাস্তি প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।

সভাপতি হাসান বশরী রানা ও সম্পাদক আবু আল মাসুদ আরও বলেন, “খেলাধুলা মানুষের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়। এতে যুবসমাজ মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকে।”

উল্লেখ্য, “হাজীগঞ্জ ভিক্টোরি ক্লাব” প্রতি বছর বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ

হাজীগঞ্জ ভিক্টোরি ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ১১:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬