ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মাদক সংরক্ষণকারীকে ৫বছরের সশ্রম কারাদন্ড

চাঁদপুরে পাঁচ কেজি গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে মো. ফিরোজ হাওলাদার (৩৩) নামে ব্যাক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এই রায় দেয়। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন এসব তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত ফিরোজ হাওলাদার মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন ইউনিয়নের ভদ্রাসন গ্রামের হাওলাদার বাড়ি মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ফিরোজ হাওলাদারকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ টাকা। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা হয়।

আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন জানান, মামলার তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেন। রায়ের সময় আসামী পলাতক ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ

চাঁদপুরে মাদক সংরক্ষণকারীকে ৫বছরের সশ্রম কারাদন্ড

আপডেট : ০৯:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬