ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে টাকা বিলির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, ১০ দিনের কারাদণ্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 310

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকদের মাঝে টাকা বিলির করার অভিযোগে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সন্ধ্যার পর ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ জানান, গাজীপুর আহাম্মদিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে স্বতন্ত্র প্রার্থী ‘চিংড়ি’ প্রতীকের এম এ হান্নানের পক্ষে কেরোয়া এলাকায় লোকজনের মাঝে টাকা বিতরণ করার অভিযোগে নগদ প্রায় ২০ হাজার টাকাসহ আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয়

‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

ফরিদগঞ্জে টাকা বিলির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, ১০ দিনের কারাদণ্ড

আপডেট : ১০:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬