ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দূর্ঘটনায় নিহত বৃদ্ধের পরিচয় না পাওয়ায় মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • 143

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আনুমানিক ৭০ বছর বয়সি এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার (৬ এপ্রিল) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল চৌধুরী বাড়ির রাস্তার সম্মুখে এ দূর্ঘটনা ঘটে। এ সংবাদ লিখা পর্যন্ত মারা যাওয়া বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, এ দিন সকালে বলাখাল চৌধুরী বাড়ির রাস্তার সম্মুখে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হাত-পা ভাঙ্গা এবং ক্ষত-বিক্ষত অবস্থায় একজন বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ি চাপায় তিনি মারা যান।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. নুরুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারা যাওয়া বৃদ্ধের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন এবং মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তাই ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম নামক সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে দূর্ঘটনায় নিহত বৃদ্ধের পরিচয় না পাওয়ায় মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামে

আপডেট : ০৮:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪