ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • 142
ইসলামী ছাত্র আন্দোলন হাজীগঞ্জ শাখার আয়োজনে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও সংগঠনের সদস্যদের মাঝে ঈদ উপহার (পাঞ্জাবী) বিতরণ করা হয়।
মাহফিলে মুসলিম উম্মাহ, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, বিশেষ অতিথি ও জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের হাজীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুফতি মো. আনোয়ার হোসাইন। এর আগে নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিবৃন্দ।
ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার আক্তার হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ডিএম ফয়সাল। উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য শেষে দলীয় নেতৃবৃন্দের হাতে ঈদ উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় সাবেক ও বর্তমান ইসলামী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের মধ্যে শাহজালাল মোল্লা, মহিউদ্দিন মাসুম, মো: ফয়জুল্লাহ, মুকবুল শেখ ও ইব্রাহিম মজুমদারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল, নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

আপডেট : ০৭:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪