ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রী শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • 127

অনলাইন নিউজ ডেস্ক :

চেক প্রতারণার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সাদিকুর রহমান তমাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, এ মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এদিন আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ

চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রী শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ০৫:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪