ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল বুধবার নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • 141

অনলাইন নিউজ ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করাবেন।

চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথগ্রহণের অব্যাবহিত পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। ইতিমধ্যে শপথগ্রহণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ২২২টি আসনে জয়লাভ করেছে। ৬২টি আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী। জাতীয় পার্টি জিতেছে ১১ আসনে। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে।

ট্যাগস :
জনপ্রিয়

‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

আগামীকাল বুধবার নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ

আপডেট : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪