ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ায় বিদায়ী ইউএনওকে সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • 136

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে আখড়া কার্যালয়ে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সভাপতি দিলীপ কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুনের উপস্থাপনায় সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।

অনুষ্ঠানে আখড়া কমিটির পক্ষে বক্তব্য দেন, সঞ্জয় কর্মকার, সমির লাল দত্ত, রাধাকান্ত দাস রাজু, শ্যামল সাহা প্রমুখ। এ সময় প্রবীর কুমার সাহা ফটিক, তপন কুমার পাল, বিধু ভূষণ রায় সুজন, রতন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. রাশেদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে গত বছরের ৭ এপ্রিল হাজীগঞ্জে যোগদান করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক বছরের বেশি দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইসির (নির্বাচন কমিশন) নির্দেশনায় বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মধ্যে ইউএনও মো. রাশেদুল ইসলামকে কক্সবাজার জেলার কুতুবদীয়া উপজেলায় বদলি করা হয়েছে। তিনি রোববার (১১ ডিসেম্বর) হাজীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এবং সোমবার বেলা দুইটার দিকে হাজীগঞ্জ থেকে নতুন কর্মস্থল কুতুবদিয়ার উদ্দ্যেশ্যে রওনা দেন।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ায় বিদায়ী ইউএনওকে সংবর্ধনা

আপডেট : ১১:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩