ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • 153

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোয়নপত্র দাখিল করেছেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধানীয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোয়নপত্র দাখিল করেছেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধানীয়া। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসানের কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে এদিন বিকালে কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এবং দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন রশিদের কাছে মনোনয়নপত্রের অনুলিপি জমা দেন মো. জাকির হোসেন প্রধানীয়া।

মনোনয়নপত্র দাখিল শেষে সংবাদকর্মীদের সাথে কথা বলেন, মো. জাকির হোসেন প্রধানীয়া। এসময় বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও তাঁর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. জাকির হোসেন প্রধানীয়া গত জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। তাঁর অস্ট্রেলিয়াসহ হাজীগঞ্জ ও কচুয়া উপজেলায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

চাঁদপুর-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া

আপডেট : ০৯:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩