ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ সংগ্রহে আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের টার্গেট দিলো বাংলাদেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • 154
অনলাইন নিউজ ডেস্ক
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগের সর্বোচ্চ ছিল ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ বিশ্বকাপে নটিংহামে অস্ট্রেলিয়ার ৩৮১ রান তাড়া করতে নেমে সেটি করেছিল বাংলাদেশ।

একটি ছক্কা মারার পর ফিরেছেন তাসকিন, ১০ বলে ১৭ রান করার পর ডাবলস নিতে গিয়ে রানআউট ইয়াসির আলীও। তবে বাংলাদেশ গড়েছে নিজেদের রেকর্ড ৩৩৮ রানের স্কোর। সিলেটে টসে জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে বাংলাদেশের এ সংগ্রহ।

এমন সংগ্রহে মূল অবদান সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের। দুজনই ৯০ পেরিয়েছিলেন, কিন্তু একজনও সেঞ্চুরির দেখা পাননি। প্রথম ৩ উইকেটে বাংলাদেশের জুটি বড় হয়নি, সাকিব-হৃদয়ের চতুর্থ উইকেট জুটিতে সেখানে ওঠে ১২৫ বলে ১৩৫ রান। সাকিব ফিরলেও সে ভিতে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং করেন মুশফিক ও হৃদয়। মুশফিক ফিফটির আগেই থামেন, অভিষেকে সেঞ্চুরি পাওয়া হয়নি হৃদয়েরও।

প্রথম ৩০ ওভারে ১৫৫ রান তুলেছিল বাংলাদেশ, পরের ২০ ওভারে উঠেছে ১৮৩ রান। শেষ ১০ ওভারে স্বাগতিকেরা যোগ করেছে ৯৬ রান।

সাকিব, মুশফিকের পর হৃদয়ের উইকেটও নেন পেসার গ্রাহাম হিউম, পরে ফেরান তাসকিনকেও। ৬০ রান দেন তিনি। ইকোনমি রেটের দিক দিয়ে আয়ারল্যান্ডের সেরা অ্যান্ডি ম্যাকব্রাইন, ১০ ওভারে এ অফস্পিনার দেন ৪৭ রান।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

সর্বোচ্চ সংগ্রহে আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের টার্গেট দিলো বাংলাদেশ

আপডেট : ০৬:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩