ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ আওয়ামী লীগকে লালকার্ড দেখিয়েছে : বরকত উল্লাহ বুলু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • 203

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষে চাঁদপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহেরর মুনিরা ভবনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেষ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক মো. সায়েদুল হক সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, আগামী ২৬ নভেম্বর ৫টি সমাবেশের থেকে কুমিল্লা সমাবেশ হবে সবচেয়ে বড়। শেখ হাসিনা ক্ষমতার বাঘের পিঠে ওঠেছেন, নামতে হলে খালেদা জিয়ার পা ধরে নামতে হবে। দেশের মানুষ আর ভোট চুরির খায়েশ মেটাতে দিবে না। বাংলার জনগন আওয়ামী লীগকে লালকার্ড দেখিয়েছে। তাই ঢাকায় বিএনপির ৫০ লক্ষ লোকের সমাবেশ হবে।

তিনি আরও বলেন, মানুষ যেনো সমাবেশে না যেতে পারে, তার জন্য সমাবেশে সরকার ঘোষিত হরতাল আবরোধ পালিত হয়েছে। এতোকিছু করেও মানুষের স্রোত থামতে পারেনি সরকার। মানুষ নদী সাতার কেটে, পায়ে হেটে সমাবেশে উপস্থিত হয়েছে। প্রত্যেকটি জনসমাবেশ জনসমুদ্রে পরিনত হয়েছিলো।

শেখ হাসিনা বলেন আন্দোলন করে বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে ভরে দিবে। তারকথা মতো দেশে কোন আইন নেই। তিনি যা বলবেন তাই হবে। আমরা বলতে চাই, দেশের জনগণ শেখ হাসিনার বিচার করবে। কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ হাফিজুর রহমানের যোগদান

জনগণ আওয়ামী লীগকে লালকার্ড দেখিয়েছে : বরকত উল্লাহ বুলু

আপডেট : ০৬:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২