ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ হাফিজুর রহমানের যোগদান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • 16

ছবি-ত্রিনদী

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ হাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন।
ভূমি মন্ত্রণালয়ের ১৮ নভেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, মোঃ হাফিজুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর পরিচিতি নম্বর ৪১০০১২৫।
তাঁর নিজ জেলা কুমিল্লা। ফরিদগঞ্জে যোগদানের আগে তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী পদায়নের জন্য তাঁকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়।
নতুন কর্মস্থলে যোগদানের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফরিদগঞ্জ উপজেলার ভূমি সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ, জনসাধারণের ভোগান্তি কমানো এবং ভূমিসংক্রান্ত সেবা সহজলভ্য করতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।
উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন সহকারী কমিশনার (ভূমি) সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ভূমি অফিসের সেবাকে আরও জনবান্ধব করে তুলবেন।
তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য শুভকামনা।
ট্যাগস :
জনপ্রিয়

আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

ফরিদগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ হাফিজুর রহমানের যোগদান

আপডেট : ০৯:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬