ইউনিক টাওয়ারের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে ও নায়েবে আমির বাদশা ফয়সালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, একটি এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য ব্যবসা-বাণিজ্যের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিক টাওয়ারের মতো আধুনিক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠা শাহরাস্তির অর্থনৈতিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের উদ্যোগের প্রশংসা করেন এবং ব্যবসায়িক কার্যক্রমে সততা, ন্যায়নীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
পাশাপাশি মার্কেটটির সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন , পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন মিয়াজি, ফয়সাল ব্রিকসের স্বত্বাধিকারী আলহাজ্ব মহিন উদ্দিন, এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, শাহরাস্তি পৌরসভা জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম, পৌরসভা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইনসহ স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

























