ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ

হাজীগঞ্জে মাদক নির্মূলে ওসির কঠোর হুঁশিয়ারি, রাত ১০টার পর দোকান বন্ধের নির্দেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • 75

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের উত্তর বড়কুল ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, মাদকের কারণে অধিকাংশ অপরাধ সংঘটিত হয়ে থাকে। তাই সবার আগে মাদক প্রতিরোধ করতে হবে। এ জন্য শুধু পুলিশের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি নিজ নিজ এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, গ্রামাঞ্চলে রাত ১০টার পর কোনো দোকান, বিশেষ করে চায়ের দোকান খোলা রাখা যাবে না। সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া কিশোর ও তরুণদের রাস্তাঘাটে ঘোরাফেরা করা যাবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। কোনো ধরনের ইভটিজিং বরদাশত করা হবে না। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান মিয়াজী। উত্তর বড়কুল গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন ইউপি সদস্য মো. আতিকুর রহমান, ডা. শ্রীবাস সাহা, বাবুল মিয়া, অমিত সাহা, আব্দুস ছামাদ, সাবেক যুবনেতা মাসুদ আলম, সাবেক ছাত্রনেতা মো. হাবিবুর রহমান ও সজিব সাহা।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী মিঠুর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মো. আব্দুল করিম।

এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুল, সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, বিএনপি নেতা আব্দুল গফুর পাটওয়ারী বকুল, জিতু মিয়া, যুবনেতা ইঞ্জিনিয়ার আবু ইউছুফ, আব্দুল জব্বার, জহিরুল ইসলাম, ইকবাল পাটওয়ারী, নুরুল আমিন ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

শাহরাস্তির ঠাকুর বাজারে ১২ তলাবিশিষ্ট ইউনিক টাওয়ার মার্কেটের শুভ উদ্বোধ

বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ

হাজীগঞ্জে মাদক নির্মূলে ওসির কঠোর হুঁশিয়ারি, রাত ১০টার পর দোকান বন্ধের নির্দেশ

আপডেট : ০৬:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬