ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, ব্যাহত পাঠদান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলছে। প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় বিদ্যালয়টির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে চার শতাধিক শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে আটটি। এর মধ্যে গত কয়েক বছর ধরে তিনটি পদ শূন্য রয়েছে। বর্তমানে মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পুরো শিক্ষা কার্যক্রম। মনিপুর ও খিতারপাড়সহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় চার শতাধিক শিক্ষার্থী এখানে নিয়মিত পড়াশোনা করে।

সংশ্লিষ্ট শিক্ষকেরা জানান, পাঁচজন শিক্ষক দিয়ে একাধিক শ্রেণির পাঠদান কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। শ্রেণিভিত্তিক পাঠদান নিশ্চিত করতে গিয়ে তাঁদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে। প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠ্যসূচি যথাযথভাবে সম্পন্ন করা এবং প্রতিটি শ্রেণিতে পর্যাপ্ত সময় দেওয়া নিয়ে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

শিক্ষকদের মতে, দীর্ঘদিন এ পরিস্থিতি চলতে থাকলে শিক্ষার্থীদের শেখার স্বাভাবিক ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে ভিত্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক থাকা জরুরি। শিক্ষক সংকটের কারণে শিক্ষার গুণগত মান ধরে রাখাও কঠিন হয়ে পড়ছে।

এদিকে, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলতে থাকায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ রয়েছে। তাঁদের মতে, চার শতাধিক শিক্ষার্থীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের পর বছর তিনটি শিক্ষক পদ শূন্য থাকা শিক্ষার স্বাভাবিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

স্থানীয় অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, শূন্য পদগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ ও পদায়ন করা হলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমে গতি ফিরবে এবং শিক্ষার্থীরা নিয়মিত ও মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাবে।

মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের এ শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের।

ট্যাগস :
জনপ্রিয়

চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’

শাহরাস্তির মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, ব্যাহত পাঠদান

আপডেট : ০৭:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬