ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় সড়কের পাশের ঝোঁপ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • 18

ছবি-সংগৃহিত।

চাঁদপুরের কচুয়া সীমান্তবর্তী কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আমির হোসেন নামে এক বাসের হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেন শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। তিনি পেশায় গাড়ির হেলপার ছিলেন।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক বলেন, বুধবার সন্ধ্যা থেকে আমির হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

তিনি বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কচুয়ায় সড়কের পাশের ঝোঁপ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার

আপডেট : ১২:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬