ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাইনবোর্ড নেই, অনুমোদনও নেই : চাঁদপুরে এমএলএম প্রতিষ্ঠানকে জরিমানায়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 188

চাঁদপুরে অনুমোদনহীন কার্যক্রম পরিচালনা, সাইনবোর্ড না থাকা, বিপুলসংখ্যক জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এইচ.এম.সি.এল নামের একটি এমএলএম প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের কুমিল্লা রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুর জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, এইচ.এম.সি.এল-এর বর্তমান কার্যালয়ে কোনো সাইনবোর্ড ছিল না। এছাড়া অনুমোদন ছাড়াই ‘আস্থা ফাউন্ডেশন’-এর কার্যক্রম পরিচালনা, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা থেকে ‘কম্বো বাজার প্যাকেজ’-এর জন্য প্রায় ৭০০-৮০০ জনের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ, থানা ও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া পণ্য বিক্রয় এবং একাধিক স্থায়ী ঠিকানা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের খালি প্যাকেট অফিসে সংরক্ষণ, নিম্নমানের প্রসাধনী সামগ্রী বিক্রয় এবং ট্রেড লাইসেন্স প্রকাশ্য স্থানে না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

সাইনবোর্ড নেই, অনুমোদনও নেই : চাঁদপুরে এমএলএম প্রতিষ্ঠানকে জরিমানায়

আপডেট : ১০:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬