ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে অসহায় মেধাবীদের হাতে বন্ধন-১২ দিলো বোর্ড ও কেন্দ্র ফি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • 232

উপজেলার ১২নং চরদুঃখিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন ‘বন্ধন-১২’ প্রতিবছরের ন্যায় এবারও এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে অসহায় মেধাবীদের হাতে বোর্ড, কেন্দ্র ও অন্যান্য ফি বাবদ নগদ অর্থ প্রদান করেন।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অসহায় কিন্তু মেধাবী নির্বাচন করে তাদের হাতে নগদ টাকা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন-১২ এর সদস্য সচিব এ.জেড.এম শামসুদ্দিন ফারুক মিয়াজি, ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, বিরামপুর শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, তিতুমীর কলেজ ঢাকা এর সহকারী অধ্যাপক মো. ফারুকুল ইসলাম, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন, সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম হোসেন গাজী ও সেলিম বৌদ্ধ, ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ঈমান হোসেন, পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার আইসিটি শিক্ষক মাসুদ ইউনুছ প্রমুখ।

‘বন্ধন-১২’ এর দু’জন সদস্য “আইফা শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পদক- ২০২৫” অর্জন করায় অনুষ্ঠানে তাদেরকে বিশেষ সম্মাননা জানানো হয়। আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পদক- ২০২৫ অজর্ন করেন ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন ও পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও আইসিটি জেলা এম্বাসাডর মাসুদ ইউনুছ।

বিরামপুর শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, পিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, লড়াইরচর মদীনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসা ও দক্ষিণ লড়াইরচর বায়তুন্নবী দাখিল মাদ্রাসার ২৪ জন মেধাবীর বৃত্তি প্রদান করা হয়।

ক্যাপশন : ‘বন্ধন-১২’ এর নেতৃবৃন্দ অসহায় মেধাবী শিক্ষার্থীদের হাতে কেন্দ্র, বোর্ড ও অন্যান্য ফি বাবদ নগদ অর্থ তুলে দিচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ফরিদগঞ্জে অসহায় মেধাবীদের হাতে বন্ধন-১২ দিলো বোর্ড ও কেন্দ্র ফি

আপডেট : ১১:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬