ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাকরাইল মসজিদে সাদপন্থীদের সকর কার্যক্রম বন্ধ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • 210

এবার কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জুবায়েরপন্থীদের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রণালীয়

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজাম) মাওলানা জুবায়ের অনুসারীদের কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এ ছাড়া মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরও একই দিন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রি যাপন) সব তাবলিগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

এর আগে গত ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত ও ৪০ জন আহত হয়। ওই সংঘর্ষের ঘটনায় একটি মামলাও করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

কাকরাইল মসজিদে সাদপন্থীদের সকর কার্যক্রম বন্ধ

আপডেট : ০৮:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪