ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিভাগীয় পর্যায়ে খেলার উদ্দেশ্যে চাঁদপুর সরকারি কলেজ ফুটবল টিমের চট্টগ্রাম যাত্রা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • 182

ছবি-ত্রিনদী

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ফুটবল টিম ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’’ এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছে।

রবিবার (৩০ জুলাই) সকাল ১১টায় ফুটবল টিমের সদস্যরা কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এর কাছে দোয়া চাইতে আসলে, অধ্যক্ষ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, তোমরা চাঁদপুর সরকারি কলেজ তথা চাঁদপুর এর প্রতিনিধিত্ব করবে। খেলার নিয়ম কানুন মেনে চলবে। খেলায় হারজিত থাকবে। তোমাদের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে।’

খেলোয়াড়বৃন্দ ভাল খেলা উপহার দিবে বলে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দকে অবহিত করেন। সর্বাত্মক চেষ্টা থাকবে চাঁদপুরের মুখ উজ্জ্বল করার জন্য। এর জনা তারা চাঁদপুরবাসীর দোয়া কামনা করেন। ক্রীড়া শিক্ষক স্বপন কুমার সাহার নেতৃত্বে ২২ সদস্যের ফুটবল টীমের সদস্যরা সোমবার চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর ছেড়ে যাবে এবং মঙ্গলবার থেকে তাদের প্রতিযোগিতা শুরু হবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

বিভাগীয় পর্যায়ে খেলার উদ্দেশ্যে চাঁদপুর সরকারি কলেজ ফুটবল টিমের চট্টগ্রাম যাত্রা

আপডেট : ১০:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩