ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • 149

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ঝড় শুরু হয়। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে মুর্শিদাবাদে তিনজন, হাওড়ায় তিনজন ও বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের। এছাড়া উত্তর চব্বিশ পরগনায় দুইজন ও পশ্চিম মেদিনীপুরে তিনজন মারা গেছেন।

এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত হয়েছে।

এদিকে বজ্রপাতে পরপর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজ্যের বিভিন্ন এলাকায়।

ট্যাগস :
জনপ্রিয়

ক্ষুদে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে উজ্জীবিত করলেন ইঞ্জি. মমিনুল হক এমপি

কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

আপডেট : ০৮:২৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩