ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসকে দফায় দফায় উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুরস্কের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • 167

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গ্রিসকে নিয়ে আঙ্কারার কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত দেশটি এজিয়ান সাগরে তুরস্কের সঙ্গে ঝামেলা না করে।

শনিবার আন্তালিয়া প্রদেশে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট এজিয়ান সাগরে আঙ্কারার সঙ্গে ঝামেলা না করতে গ্রিসকে সতর্ক করেন।

সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসের বিরুদ্ধে এই অঞ্চলে দফায় দফায় উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ করেছে তুরস্ক।
আঙ্কারা বলছে, গ্রিস তুরস্কের উপকূলের কাছাকাছি অবস্থিত এমন দ্বীপগুলোকে সামরিকায়ন করেছে যেগুলো চুক্তির বাধ্যবাধকতার অধীনে নিরস্ত্রীকরণ করা হয়েছিল।

এরদোগান বলেন, যতক্ষণ পর্যন্ত আপনারা এজিয়ানে আমাদের সঙ্গে ঝামেলা না করবেন, আমরাও আপনাদের সঙ্গে ঝামেলা করবো না।

ট্যাগস :
জনপ্রিয়

ক্ষুদে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে উজ্জীবিত করলেন ইঞ্জি. মমিনুল হক এমপি

গ্রিসকে দফায় দফায় উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুরস্কের

আপডেট : ০৬:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩