ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাক সেনা কনভয়ে নারী যোদ্ধাদের প্রথম হামলা, নিহত ৯

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • 36

ছবি: সংগৃহীত

বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) তাদের সদ্য গঠিত নারী ইউনিট কারিমা আর্মড অ্যাসল্ট ডিভিশনের (কেএএডি) প্রথম সশস্ত্র অভিযানের ভিডিও প্রকাশ করেছে। এতে পাকিস্তানি সামরিক বাহিনীর একটি কনভয়ে হামলা চালাতে দেখা গেছে।

বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীটির দাবি, এসব হামলায় পাকিস্তানি সামরিক বাহিনীর ৯ সদস্য নিহত হয়েছে।

ভিডিওতে টারবাটে চালানো একটি অভিযানের দৃশ্য দেখা গেছে। সেখানে রাইফেল হাতে কেএএডি’র সদস্যরা বেলুচিস্তান প্রদেশের তথাকথিত চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) মহাসড়কে তিনটি গাড়ির একটি কুইক রেসপন্স ফোর্সের (কিউআরএফ) কনভয়ের দিকে গুলি চালান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বর এই হামলার ঘটনা ঘটেছে। ভিডিওতে একজন নারী কমান্ডারকে অভিযানের বিষয়ে ব্রিফিং দিতে দেখা যায়। এরপর যোদ্ধারা মাত্র কয়েক ধাপ দূর থেকে হামলা চালান। এতে তাদের প্রশিক্ষণের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে গোষ্ঠীটি দাবি করেছে।

গোষ্ঠীটির মুখপাত্র মেজর গওহরাম বেলুচ এক বিবৃতিতে বলেন, হামলায় পাক সামরিক বাহিনীর বেশ কয়েকটি যান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, নারী ইউনিটটির অভিযানে কুরবান ইউনিট সহযোগিতা করেছে। পাক বাহিনী তাদের ঘিরে ফেলার চেষ্টা করলে কুরবান ইউনিটের সদস্যরা তাদের প্রতিহত করেন এবং হামলাকারীদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেন।

তবে ওই হামলায় কুরবান ইউনিটের যোদ্ধা চাকর মুরাদ, যিনি দিলিপ জান নামেও পরিচিত, নিহত হয়েছেন বলে জানান তিনি।

ভিডিওটির আরেকটি অংশে কেএএডি’র সদস্যদের কালাতের মাংচার এলাকায় যানবাহনে আকস্মিক তল্লাশি চালাতেও দেখা গেছে।

অন্য এক ঘটনায় বেলুচ রিপাবলিকান আর্মি (বিআরএ) বেলুচিস্তানের ডেরা বুগতি এলাকার বেহ লোটি এলাকায় মারি এনার্জিস লিমিটেডের একটি স্থাপনায় রকেট ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

গোষ্ঠীটির মুখপাত্র সরবাজ বেলুচ বলেন, হামলায় তাদের তিন কর্মী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

তিনি বলেন, মারি এনার্জিসের স্থাপনায় হামলার পর পাক বাহিনী এবং গোষ্ঠীটির ভাষায় স্থানীয় রাষ্ট্রসমর্থিত একটি সশস্ত্র দলের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়।

বিবৃতি অনুযায়ী, এতে পাক সামরিক বাহিনীর ৯ সদস্য নিহত এবং ওই সশস্ত্র দলের তিন সদস্য নিহত হয়েছেন। দ্য বেলুচিস্তান পোস্ট-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিআরএ’র ছয় যোদ্ধাও নিহত হয়েছেন।

এদিকে বেলুচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) জানিয়েছে, তাদের সদস্যরা হাজি শহর দখলে নিয়ে বিস্ফোরক ব্যবহার করে স্থানীয় একটি পুলিশ স্টেশন ধ্বংস করেছে।

এ ছাড়া গোষ্ঠীটি দাবি করেছে, বিআরএ’র যোদ্ধারা এড়ি শহরে প্রবেশ করে সরকারি বিভিন্ন স্থাপনার নিয়ন্ত্রণ নেন এবং অভিযান শেষ করার পর নিরাপদে সরে যান।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পাক সেনা কনভয়ে নারী যোদ্ধাদের প্রথম হামলা, নিহত ৯

আপডেট : ১১:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬